১৩ নভেম্বর ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা

১৯ অক্টোবর, ২০১৯ ১৩:০৪  
আাগামী ১৩ নভেম্বর ফোল্ডেবল ফোন বাজারে আনছে এক দশক আগের মোবাইল দুনিয়ার হার্টথ্রব মটোরোলা। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ ইউরো। বাংলাদেশি টাকায় মূল্য পড়বে প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা। প্রযুক্তি বিষয়ক পোর্টাল দ্য ভার্জ জানিয়েছে, মটোরোলার পক্ষ থেকে ইতোমধ্যে লস এঞ্জেলসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠাতে শুরু হয়েছে। আর এই ইভেন্টের মধ্য দিয়ে উন্মোচন হবে ক্ল্যাসিক মটোরোলা রেজারের স্মার্ট ফোল্ড ভার্সন মটোরোলা রেজার ২০১৯। জানাগেছে, ফোল্ডের ভিতরের দিকে থাকছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে। ফোনের পিছনে একটি সেকেন্ডারি ডিসপ্লে ও একটি ক্যামেরা থাকছে। তবে কোন ভলিউম বাটন থাকছে না। স্যামসাং, হুয়াওয়ের পরে আরও অনেকেই ঘোষণা দিয়ে এখনো বাজারজাত শুরু করার আগেই মটোলার এমন ঘোষণা চমক হিসেবেই দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের ভাষ্য, স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড, হুয়াওয়ের মেট এক্স সঙ্গে এই প্রতিযোগিতায় শরিক হলো মটোরোলা রেজার ২০১৯।